
প্রবাসী ডেস্ক :
বাংলাদেশ কাজাখস্থান কমিউনিটির নবনির্বাচিত সহ ধর্ম সম্পাদক জনাব আনাস প্রধানের সহযোগিতায় পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে এক সৌহার্দ্যপূর্ণ সন্ধ্যার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ কাজাখস্থান কমিউনিটির নবনির্বাচিত সহ সমাজকল্যাণ সম্পাদক জনাব আশরাফুল আলম। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাজাখস্থান কমিউনিটির নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব ফারহাদ ওয়াহাব আকন্দ, সিনিয়র সহ-সভাপতি জনাব তারেক নেওয়াজ খান, সহ-সভাপতি জনাব আরমান খান, সাধারণ সম্পাদক জনাব মোঃ লিয়াকত হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তুষার আহমেদ মাকসুদ আলম, প্রচার সম্পাদক জনাব মোঃ আবুল কাশেমসহ কমিউনিটির অন্যান্য সদস্যবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা বাংলাদেশ কাজাখস্থান কমিউনিটির ভবিষ্যৎ কার্যক্রম, ঐক্য ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে কমিউনিটির সার্বিক কল্যাণ, দেশ ও প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।